1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় স্মৃতিসৌধের সামনে শ্রমিকদের মানববন্ধন

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ ইখলাছুর রহমানঃ সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ এবং প্রবাসীদের নিরাপত্তা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করেছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (এনজিডব্লিউইউ—NGWU)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন। বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অর্গানাইজার ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, ট্রেড ইউনিয়ন গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনছুর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তাঁর সুষ্ঠু বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং দূতাবাসের দায়িত্বশীল ভূমিকা জরুরি।

তাঁরা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিদেশে বিপদে পড়লে তাঁদের আইনি ও কূটনৈতিক সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাঁরা কোনো অপরাধীকে আড়াল করার দাবি করছেন না; বরং প্রতিটি মামলায় ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদেশে আটক বাংলাদেশিদের কার্যকর কনস্যুলার সহায়তা, মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মামলায় জরুরি কূটনৈতিক উদ্যোগ, প্রয়োজনীয় আইনি সহায়তা, দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি, ডিজিটাল কেস ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করা।

কর্মসূচি থেকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রবাসীদের আইনি অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD