
আবু হানিফঃ ফেইসবুকে নিজের হাতে এয়ারগান নিয়ে ভিডিও পোস্ট করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলা ইছাপুর গ্রামের আসিফ (২২) নামে এক কিশোর গ্যাং প্রধানকে আটক করেছেন (এসআরবি ১১)এ সময় তার বসতবাড়ি থেকে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লা ১০ লালমাই উপজেলা বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে এসআরবি-১১-এর গোয়েন্দা টিম আটক আসিফ ইছাপুরা গ্রামের নতুন বাড়ীর বাসিন্দা।
স্থানীয় ও আইনশৃংখলা বাহিনী সূত্রে জানা যায়, আসিফ কিছুদিন পূর্বে হাতে এয়ারগান/আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে আপলোড করে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি এসআরবি-১১-এর নজরে আসলে তাদের একটি গোয়েন্দা দল ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ইছাপুরা দক্ষিণ/পূর্ব পাড়ার রানিচোঁ সংলগ্ন আসিফের নতুন বাড়ীতে অভিযান চালায় এসআরবি-১১। অভিযানে তার কক্ষ থেকে দুটি এয়ারগান এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আসিফকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসিফ কুমিল্লা নগরীর বহুল আলোচিত ও প্রভাবশালী ডাক্তার এবং বহুবিবাহের অধিকারী ডা. শাহনেওয়াজ (ওরফে ডা. লাভলু) ওনারই সন্তান আসিফ, ডাক্তার লাভলু ইছাপুরা গ্রামে বিবাহ করে বসতি স্থাপন করেন এবং প্রচুর স্থাবর সম্পত্তি ক্রয় করেন। সেই সুবাদে আসিফ এলাকায় অবস্থান নিয়ে একটি কিশোর গ্যাং চক্র গড়ে তোলে এবং এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে।
এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং,মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হবেে