1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩ টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ মাছুম মন্ডলঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্তোষ মাহাত (৩৫) ও সুজন চন্দ্র রায় (৩৪) নামে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক। এ সময় বিজিবির বিশেষ টহলদলের পাশাপাশি পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় পাচারকারী চক্রের সদস্যরা কষ্টিপাথরের মূর্তিগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল।

 গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ দশমিক ৭ ও ৩৭ দশমিক ৬ কেজি; মোট ৮০ দশমিক ৩ কেজি।

পরবর্তী অভিযানে আরও একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৮ দশমিক ৮ কেজি। সব মিলিয়ে উদ্ধার করা তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।

আটক সন্তোষ মাহাত পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে। অপর আটক সুজন চন্দ্র রায় একই উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে।

উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত মূর্তিগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD