1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, মদ্যপানের অভিযোগ অস্বীকার

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার মোঃ ইখলাছুর রহমানঃ ঢাকার সাভারের আশুলিয়ায় সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মাস্টারের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টেবিলের ওপর একটি বোতল দেখা যাওয়ায় তাঁকে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ভিডিওতে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই শিক্ষককে নাচতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা বোতলটি মদের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সানোয়ার মাস্টার বলেন, ঘটনাটি প্রায় ছয় মাস আগের। তিনি দাবি করেন, ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে মজা করে নাচছিলেন এবং মদ্যপ থাকার অভিযোগ সত্য নয়।

সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD