1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২ টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে চলে যায় শ্রমিকরা। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ জানায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।
এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছে। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD