1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি নতুন মজুরি বোর্ড গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা

মহানবমীতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে শারদীয় দুর্গোৎসব, চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ ইখলাছুর রহমানঃ স্টাফ রিপোর্টারঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনাসহ নানা আনুষ্ঠানিকতা চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় স্বর্গীয় গুরুক দয়াল পালের স্মরণে আয়োজন করা হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে। পূজায় অংশ নিতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আশুলিয়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী গোপাল পাল, কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যামল পাল (সুমন), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট গঙ্গা রাণী সরকার ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সম্ভু সরকার।

মহানবমী উপলক্ষে ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়েছে।

শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সম্প্রীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ছে।

আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD