1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি নতুন মজুরি বোর্ড গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা

কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লুৎফর সিকদারঃ গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় আজ রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে।

নলুয়া বাজার এলাকায় সড়ক পাশে গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য এবং পিন্টু তালুকদার। তারা জানান সরকার পুরানো সব কৃষিকার্ড বাতিল করে নতুন করে কৃষিকার্ড প্রদানের জন্য নিবন্ধন কর্মসূচি চলছে। নলুয়া গ্রামে ১৩৫ টি খানা নির্ধারন করা হয়েছে। প্রকল্পের আওতায় রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়। এসময় সেখানে আরও অর্ধ শতাধিক কৃষক অপেক্ষমান ছিলেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন,কৃষিকার্ড পেতে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্ত হতে বা নিবন্ধন পেতে হলে কৃষক দম্পতিকে সশরীরে প্রমানাদিসহ হাজির হতে হবে।

নলুয়া গ্রামের রবীন হালদার (৫১) বলেন,আমার জমি আছে দেড় বিঘা। আমি নিজে আমার জমিতে ফসল ফলাই। আমি এবারই প্রথম কৃষিকার্ড পেতে নিবন্ধন করার জন্য এসেছি। একই গ্রামের শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, আমি কৃষিকার্ড পাওয়ার জন্য এসেছি অপর একজনের কাছে খবর পেয়ে। বাড়ী বাড়ী গিয়ে কৃষিকার্ড করলে আরও বেশি স্বচ্ছ হতো কৃষিকার্ড প্রদান কর্মসূচি।

বিষয়টি নিয়ে আলাপ করার জন্য সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডলের সাথে আলাপ করার জন্য বারবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি কৃষিকার্ড প্রদান উপলক্ষে নিবন্ধন কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট নলুয়া গ্রামে ছিলেন না। তাকে বার বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD