1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি নতুন মজুরি বোর্ড গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫.০০ পেলেন ক্ষেতলালের গৃহবধূ রীতি গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা

নতুন মজুরি বোর্ড গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র‍্যালি

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের (NGWU) নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে জাতীয় পতাকা ও ব্যানার দেখা যায়। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা আনন্দ প্রকাশ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাহবুব আলী, ট্রেড ইউনিয়ন গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরির প্রত্যাশা করে আসছেন। নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং পরিবারের ভরণপোষণের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

তিনি আশা প্রকাশ করেন, মজুরি বোর্ড শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন একটি মজুরি কাঠামো সুপারিশ করবে, যাতে শ্রমিকরা সম্মানের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন।

র‍্যালি থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার প্রতিষ্ঠায় সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD