1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময় জয়পুরহাট,হিলি সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৬০ হাজার টাকার ভারতীয় পূন্য আটক বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা আশুলিয়া ইউপির সচিব শ্যামল ও উদ্যোক্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

রায়গঞ্জে মার্কেটে আগুন, পুড়ল তিন গোডাউন; ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ ডিসির

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শাহিন হোসেন (চলনবিল) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন, মেশিনপত্র, লেপ-তোষক ও একটি মোটরসাইকেল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD