1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময় জয়পুরহাট,হিলি সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৬০ হাজার টাকার ভারতীয় পূন্য আটক বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা আশুলিয়া ইউপির সচিব শ্যামল ও উদ্যোক্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বিদুৎষ্পৃষ্টে অকালে ঝরে গেল ওয়ার্ড বিএনপির সেক্রেটারি

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

গাজী জহিরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার: সকাল ৬.৪০ ঘটিকায় জাম গাছের ডাল কাঁটতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বুড়িচং ৬ নং ওয়ার্ড হরিপুর গ্রামের বিএনপির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম (৬০)

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন নব-গঠিত পৌরসভা ৬ নং ওয়ার্ড হরিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম (৬০) নামে এক মধ্য বয়সী ব্যাক্তি মর্মান্তিক বিদ্যুৎষ্পৃষ্টে মৃত্যুবরণ করেন। স্থানীয় এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা যায় ২৪ অক্টোবর ২০২৬ রোজ শনিবার প্রতিদিনের ন্যায় সকালে মসজিদে গিয়ে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেন মোঃ রফিকুল ইসলাম। পরবর্তী সময়ে সকাল ছয়টার দিকে নিজ বাড়ির সংলগ্ন ব্যক্তিগত একটি জামগাছের ডালা কাঁটার জন্য চগম বা মই দিয়ে গাছে ওঠেন তিনি, সেখানে গাছের ডাল কাঁটার সময় ঐ ডালটি কভার ব্যতীত বৈদ্যুতিক খোলা তারের সাথে সংঘর্ষ হয়ে মোঃ রফিকুল ইসলামের শরীরে স্পর্শ হয়। তখন বিদ্যুৎস্পৃষ্টে আক্রান্ত হলে সাথে সাথে তাকে বুড়িচং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে ইমারজেন্সি বিভাগের ডাক্তার মোঃ আশিক ইমতিয়াজ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সকলের উপস্থিতিতে তাকে মৃত্যু ঘোষণা করেন।

তার এই অকাল মৃত্যুতে নিজবাড়ী এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে। ছেলে-মেয়ে, পরিবারবর্গ, বন্ধু-বান্ধব, আপনজন এবং এলাকাবাসীর চোখে অজস্র কান্নার রোল দেখা যায়, এ যেন পাহাড়ি ঝর্ণার পানি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি মৃত্যুকালে ছেলে-মেয়ে,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনাহগার বান্দা রেখে গেছেন।

২৪ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে চার ঘটিকার হরিপুর দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের সালা তুত জানাজা অনুষ্ঠিত হয়, এতে মরহুম মোঃ রফিকুল ইসলামকে নিয়ে আলোচনা করেন মোঃ শরিফুল ইসলাম সুমন ( সদস্য যুবদল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা) আব্দুল কুদ্দুস ( চাচাতো ভাই) মোঃ জাহাঙ্গীর আলম ( মাস্টার সাবেক হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়) জাবেদ কাউসার সবুজ ( সাবেক চেয়ারম্যান বুড়িচং সদর ইউনিয় ও আহবায়ক যুবদল বিএনপি বুড়িচং উপজেলা) মোঃ সাইফুল ইসলাম ( সাবেক ভাইস চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ) মোঃ সাইফুল ইসলাম টিপু ( যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি বুড়িচং উপজেলা) মোঃ হুমায়ুন কবির বাবুল ( সাংগঠনিক সম্পাদক বিএনপি বুড়িচং উপজেলা) মোঃ কামাল হোসেন ( রুমা কামাল সাবেক সাধারণ সম্পাদক বিএনপি বুড়িচং উপজেলা) তিনি বলেন, মরহুম রফিকুল ইসলাম সাহেব তিনি একজন সহজ ও সরল মনের মানুষ ছিলেন,, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে শোকাহত। আজ শেষ বিদায় লগ্নে মহান রাব্বুল আলামিনের দরবারে তাহার পরপারে বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। পরবর্তীতে মোঃ কবির হোসেন ( সাধারণ সম্পাদক বিএনপি বুড়িচং উপজেলা) তিনি বলেন, মরহুম মোঃ রফিকুল ইসলাম অত্যন্ত ভালো এবং সাদা মনের মানুষ ছিলেন, আজ তাকে হারিয়ে আমরা আন্তরিকভাবে শোকাহত ও মর্মাহত। তিনি সর্বদা হাঁসি উজ্জ্বল অবস্থায় মত বিনিময় করতেন, আজ আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

কুমিল্লা ৫ জাতীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ জসীম উদ্দীন সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনের মাধ্যমে বলেন, আমার অত্যন্ত নিকটতম ব্যক্তি মরহুম রফিকুল ইসলাম তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন আমি একজন সৎ ও ন্যায়-নীতিবান কর্মী হারিয়েছি। আজ আমি আন্তরিকভাবে শোকাহত, এবং তাহার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যেহেতু আমি সিঙ্গাপুরে আছি তাই জানাজায় অংশগ্রহণ করতে পারিনি বিধায় দুঃখিত। এমপি সাহেব মোবাইল ফোনের মাধ্যমে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে জানাজায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, বুড়িচং পৌরসভার ৬ নং ওয়ার্ডের যত অ-সমাপ্ত কাজ আছে আমি সমাপ্তি করব ইনশাল্লাহ। তার কারণ, অ-সমাপ্ত কাজগুলো সমাপ্তি হলে মরহুম মোঃ রফিকুল ইসলামের আত্মা শান্তি পাবে।

এছাড়া মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন এলাকাবাসী, বন্ধু-বান্ধব, কাছের এবং দূরের শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। দাফন কাফনের কাজ সমাপ্তি করে মহান রব্বুল আলামিনের দরবারে মরহুম রফিকুল ইসলামের পরপারে বিদায়ী আত্মার শান্তি কামনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD