1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময় জয়পুরহাট,হিলি সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৬০ হাজার টাকার ভারতীয় পূন্য আটক বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা আশুলিয়া ইউপির সচিব শ্যামল ও উদ্যোক্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, মামলা দায়ের

দৈনিক মুক্তবার্তা
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ৪৫ দিন বয়সী নবজাতককে সঙ্গে নিয়ে যাতায়াতের সময় হাঁটুর নিচে বিশেষ কৌশলে লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত অ্যাংলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্টতা এবং চালানটির পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD