1. admin@dailymuktabarta.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা, বন্ধ ঘোষণা ১১ কারখানা; ইটের আঘাতে আহত পুলিশ সদস্য ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের। মিরপুর টেস্টে চাপে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর লড়াই আজ রানীর পাড়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাহসিফ সউরির মরদেহের সুরতহালে উঠে এল যেসব তথ্য বিশ্বজুড়ে ২৫ কোটি হেক্টরের বেশি ভূমি ও জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ, নতুন কর্মসংস্থানের আশা জয়পুরহাট,পাঁচবিবি স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময় জয়পুরহাট,হিলি সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৬০ হাজার টাকার ভারতীয় পূন্য আটক বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা

এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা -প্রতারক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি।গত বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ ।আটককৃত মনিরুজ্জামান গোলকনগর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।শুক্রবার সকালে ঝিনাইদহ সিআইডি পুলিশ সংবাদ সম্মেলন করে জানান, অভিযুক্ত মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে। হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা পরিবর্তন করতে চাই বা এ প্লাস পেতে আগ্রহী তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়।

পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়।অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ। সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার আসামীকে গ্রেফতার করেন।এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।সংবাদ সম্মেলনে সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম, পুলিশ সুপার রেশমা শারমিন, পুলিশ পরিদর্শক কাজল কুমার শর্মাসহ ঝিনাইদহ প্রেসক্লাব এর সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD